সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোর নিজ কক্ষ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুরজিৎ মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে পৌরসভা রোডের জেলা পরিষদ রেস্টহাউসের রুম নম্বর বি-১/১০৪ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুরজিৎ মজুমদার পাবনা বিজ্ঞান কলেজ রোড এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। তিনি জেলা পরিষদের ডাকবাংলোর নিজ কক্ষে একাই বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, “প্রতিদিনের মতোই রাতে নিজ কক্ষে ঘুমাতে যান সুরজিৎ। বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাকবাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের রশির দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, “ঘটনাটি একদম অনাকাঙ্ক্ষিত। জেলা পরিষদের ডাকবাংলোতে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করে দেখছে।”













![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)





