ভাগনের হাতে মামার মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৯:০৪ এএম
ভাগনের হাতে মামার মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের লোহার রডের আঘাতে ছকির শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে সিংড়া উপজেলার নীলচড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ছকির শেখ উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত ভাগনে আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির জায়গা নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে কাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল ইসলামের রডের আঘাতে ঘটনাস্থলে মামা নাছেরের মৃত্যু হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!