সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (২৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজমীর হোসেন আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মতলেব ঢালীর ছেলে। তিনি যশোর জেলার নাভারন গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
নিহতের ভাই আছাফুর রহমান জানান, সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আজমীর হোসেন মোটরসাইকেল নিয়ে বের হন। পথে সাতক্ষীরা শহরের ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।













![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)




