নড়াইলের কালিয়ায় বন্ধ দোকানের মধ্যে গাঁজা পাওয়ায় দীপক কুমার দাশ (৪৬) নামে এক মোবাইল ব্যবসায়ীকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ আগস্ট) নড়াইল কারাগারে পাঠানো হয়েছে তাকে।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারের ‘মা’ টেলিকমে অভিযান পরিচারনাকালে মো.জহুরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
দীপক কুমার দাশ উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত রশরঞ্জন দাশের ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ‘মা’ টেলিকম দোকানে অভিযান পরিচালনা করেন। তখন তার বন্ধ দোকানে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।
এ অপরাধে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দেন। এর আগে তাকে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন,“সাজাপ্রাপ্তকে বুধবার নড়াইল কারাগারে পাঠানো হয়েছে।”
































