টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কান্দারপাড়া এলাকার ছলিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মোতালেবের ছেলে মঞ্জিল ইসলাম (২০)। এসময় কালোবাজারির সরকারি পটাশ সার ২০০ বস্তা, ডিএপি সার ১০০ বস্তা, নগদ ২ লাখ টাকা ও একটি ট্রাকসহ তাদের হাতেনাতে আটক করে।
র্যাব-১২-এর কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনিসহ স্কোয়াড কমান্ডার এসএসপি মোহাম্মদ মুশফিকুর রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা করা হয়েছে।





































