চাকায় স্ত্রীর ওড়না, ছিটকে পড়া স্বামী-স্ত্রীকে পিষে মারলো ট্রাক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৭:৫০ পিএম
চাকায় স্ত্রীর ওড়না, ছিটকে পড়া স্বামী-স্ত্রীকে পিষে মারলো ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মুহুরীগঞ্জের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে ফেনীর দিকে আসার সময় মোটরসাইকেল আরোহী আকলিমা আক্তারের (৩০) ওড়না হঠাৎ চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার ও তার স্বামী নূর উদ্দিন নিহত হয়।

মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!