প্রথম ম্যাচ শেষেই চাকরি হারালেন লামৌচি।
এমনটা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন সাবরি লামৌচি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষেই বরখাস্ত হবেন তিনি।
কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, তিউনিশিয়ার প্রথম ম্যাচ শেষেই চাকরি হারালেন তিনি।
সুইডেনের সঙ্গে বিশাল ব্যবধানে হারায় লামৌচিকে আজ ছাঁটাই করেছে তিউনিশিয়ার ফুটবল ফেডারেশন। ইএসপিএনের ফরাসি ক্রীড়া সাংবাদিক রমাঁ মলিনা এমনটিই নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখন পর্যন্ত দেয়নি তিউনিশিয়ার ফেডারেশন।
অথচ, তিউনিশিয়াকে নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন লামৌচি। এবারের আগে ৬ বার বিশ্বকাপ খেলেছে তিউনিশিয়া। তবে কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার দলকে নিয়ে সেটাই উতরানোর স্বপ্ন দেখছিলেন তিনি, ‘আমাদের লক্ষ্য হলো, পরের ধাপে যাওয়া।
আমরা আগে কখনো গ্রুপ পর্ব পেরোতে পারিনি। বিশ্বাস পরের ধাপে যেতে পারব।’
কিন্তু সুইডেনের কাছে ৫-১ ব্যবধানের বিশাল হার লামৌচির চাকরিই খেয়ে দিল। বিশ্বকাপের প্রথম কোচ হিসেবে চাকরি হারালেন ফ্রান্সের সাবেক মিডফিল্ডার।






























