টাইমস স্কয়ার এখন ‘আর্জেন্টাইমস স্কয়ার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:০৯ পিএম
টাইমস স্কয়ার এখন ‘আর্জেন্টাইমস স্কয়ার’

আর্জেন্টিনা এবং স্পেনের মহাকাব্যিক ফাইনালের আগে শনিবার থেকেই নিউইয়র্ক শহরটি যেন পরিণত হয়েছে এক টুকরো আর্জেন্টিনায়। টাইমস স্কয়ারের প্রতিটি মোড় যেন পরিণত হয়েছে ‘মিনি বুয়েনস এইরেস’-এ। হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের ঢলে কার্যত অচল হয়ে পড়েছে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা।  আর্জেন্টিনা সমর্থকেরা টাইমস স্কয়ারের নামকরণ করেছে ‘আর্জেন্টাইমস স্কয়ার’। এই নামকরণ সম্বলিত একটি ব্যানারও টানানো হয়েছে।

Link copied!