খুলনার বিপক্ষে রংপুরের ১২৯ রানের স্বল্প সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৩:৩১ পিএম
খুলনার বিপক্ষে রংপুরের ১২৯ রানের স্বল্প সংগ্রহ

চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে খুলনা দল রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান করেছে রংপুর।

ম্যাচের শূন্য রানে প্রথম উইকেট হারায় রংপুর। ম্যাচের ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। তৃতীয় উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান হাল ধরেন। এই জুটি ভাঙে দলের ৫১ রানে। পারভেজ ব্যক্তিগত ২৫ রানে আউট হন।

নুরুল হাসান সোহানের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক সোয়েব মালিকও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ৯ রানে ফেরেন দলীয় ৭৪ রানে।

দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে ছিলেন মেহেদী হাসান। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। দলের ৯৮ রানে মেহেদী ৩৮ রানে আউট হলে রংপুর তাদের ইনিংস আর বেশি বাড়াতে পারেনি। বাকি ব্যাটারদের মধ্যে কেবল রাকিবুল হাসান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ১২৯ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। 

Link copied!