দুর্দান্ত ব্র্যাথওয়েটে এলপিএলে উড়ছে ক্যান্ডি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৭:২৭ পিএম
দুর্দান্ত ব্র্যাথওয়েটে এলপিএলে উড়ছে ক্যান্ডি

কার্লোস ব্র্যাথওয়েটের আগুনে বোলিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ক্যান্ডি ফেলকনস। কম রানে আটকে দিয়ে তারা গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে ৫ উইকেটে।

টস জিতে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি গল। সর্বোচ্চ ৪০ রান করেন মোভিন শুভাশিংহা। এ ছাড়া ৩৪ রান করেন ইমাদ ওয়াসিম।

৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একাই ৪ উইকেট নেন ব্র্যাথওয়েট। এ ছাড়া ২ উইকেট নেন জাহুর খান।

রান তাড়া করতে নেমে কামিন্দু মেন্ডিসের ৪৪ রানে ভর করে ৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ক্যান্ডি। এ ছাড়া পাথুম ২২ ও আন্দ্রে ফ্লেচার ২০ রান করেন। গলের হয়ে ২ উইকেট নেন নুয়ান প্রদীপ। ম্যাচসেরা হন ব্র্যাথওয়েট।

Link copied!