সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। হাসান মাহমুদের জায়গায় একাদশে আসছেন নাসুম আহমেদ। ভারতের একাদশে দুই পরিবর্তন। শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনের পরিবর্তে একাদশে আছেন আক্সার প্যাটেল ও উমরান মালিক।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।























