জার্মানির একাদশে চমক

নয়্যারকে নিয়ে জার্মানির শুরু, নেই রুডিগার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১১:২৮ পিএম
নয়্যারকে নিয়ে জার্মানির শুরু, নেই রুডিগার

বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যানুয়েল নয়্যারকে শুরুর একাদশে রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানির একাদশে আছে আরো চমক। ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার নেই শুরুর একাদশে। রক্ষণভাগে জায়গা পেয়েছেন জনাথন তাহ ও নিকো সলোটারবেক।

জসুয়া কিমিখি ও নাথানিয়েল ব্রাউন আছেন ফুলব্যাকে। 
জার্মানির মিডফিল্ডেও আছে চমক। অভিজ্ঞ লিরয় গোরেস্কার জায়গা পাননি শুরুর একাদশে। নেই অ্যাঞ্জেলো স্টিলারও।


মাঝমাঠ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখের অ্যালেক্সজান্ডার পাভলোভিক ও বরুশিয়া ডর্টমুন্ডের ফেলিক্স নামিচার কাঁধে। ফরোয়ার্ড লাইনে লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টেজকে রাখা হয়েছে।
জার্মানির শুরুর একাদশ : ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সজান্ডার পাভলোভিক, ফেলিক্স নামিচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টেজ। 

কুরাসাওয়ের শুরুর একাদশ : ইলয় রুম, দেভেরন ফনভিলে, আরমান্দো অবিসপো, রিচের্ডলি বাজোয়ের, সেরেল ফ্লোরানাস, লিওনার্দো বাকুনা, লিভানো কমেনেনসিয়া, জুনিনহো বাকুনা, তাহিথ চঙ, সান্তজি হানসেন, জার্গেন লোকাদিয়া।

Link copied!