• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

৩ দিন ইন্টারনেট বন্ধে ব্রডব্যান্ড বিল মৌকুফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৯:৪৫ পিএম
৩ দিন ইন্টারনেট বন্ধে ব্রডব্যান্ড বিল মৌকুফ

ইন্টারনেট সেবা এক দিন বন্ধ থাকলে মাসিক বিল অর্ধেক নিতে হবে। আর টানা দুই দিন ইন্টারনেট না থাকলে বিল হবে ২৫ শতাংশ। একটানা তিন দিন সেবা না দিলে কোনো টাকাই নেওয়া যাবে না।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য এই নতুন নীতিমালা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কাছে পাঠানো বিটিআরসির নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে।

বিটিআরসি জানায়, টানা তিন দিন ইন্টারনেট সেবা না দিলে ওই মাসে গ্রাহকের কাছ থেকে কোন অর্থ নিতে পারবে না সেবাদানকারী প্রতিষ্ঠান বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।

৬ জুন চালু করা ‘এক দেশ, এক রেট’ কর্মসূচির আওতায় ব্রডব্যান্ড সেবার এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এতে সর্বনিম্ন ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবাসহ নতুন কয়েকটি প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) জানায়, নতুন নির্দেশনা নিয়ে তাদের আপত্তি নেই। তবে অনিবার্য কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হলে কী হবে, সেই নির্দেশনার স্পষ্ট করার তাগিদ দেন তারা।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!