প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে ডিএসই কর্মকর্তাদের বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৪৮ এএম
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে ডিএসই কর্মকর্তাদের বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ডিএসই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সভায় পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!