পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে বিশেষ ছুটি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৩:৩৯ পিএম
পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে বিশেষ ছুটি ঘোষণা

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত রোববারের বিজ্ঞপ্তি বলা হয়, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসব উদযাপনের অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে বাংলা নববর্ষে এক দিন ছুটি থাকলেও পার্বত্য এই তিন জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর বৃহৎ উৎসব বিবেচনায় অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়েছে।

এ ছাড়া তিন পার্বত্য জেলা ব্যাতীত দেশের অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

পাহাড়ি জনগোষ্ঠীর নতুন বছর বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা শুরু হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!