গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৯৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় ২১ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ ও খুলনায় ১ জন মারা গেছেন। তবে বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।
































