রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সোমবার (১১ অক্টোবর) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, অভিযানে আটকদের কাছ থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।






























