রাজধানীতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৩:১১ পিএম
রাজধানীতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেটের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটসংলগ্ন ৯৮ নম্বর দোকানের সামনের ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল জলিল বলেন, “ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জেনেছি। গুলিস্তান এলাকায় ফুটপাতে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!