এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:৪০ পিএম
এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

চার্জশিটভুক্ত এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা হলেন- চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড শাখার ম্যানেজার ও সাবেক ইভিপি নাজিম উদ্দিন ও প্রধান কার্যালয়ের এসএভিপি ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং ইনচার্জ আজাদ হোসেন। 

অপর আসামি হলেন- চট্টগ্রামের মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের প্রোপাইটার মোজাহের হোসেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা এই চার্জশিট দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর থানায় দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। কমিশন মোহাম্মদ সিরাজুল হককেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। 

এরপর দুই বছরের মাথায় তদন্ত শেষ করে আজ বুধবার তদন্ত কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।


 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!