রাজধানীর কদমতলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে শিরিন আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে নতুন শ্যামপুর আলমবাগ এলাকার ১৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী ওয়াসিমকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত ওয়াসিম পেশায় রিকশাচালক।
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, পারিবারিক কলহের জের ধরে ওয়াসিম তার স্ত্রী শিরিনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ওয়াসিমকে আটক করেছে পুলিশ।































