• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সাবেক প্রতিমন্ত্রী মান্নান দম্পতির বিচার শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:০৩ পিএম
সাবেক প্রতিমন্ত্রী মান্নান দম্পতির বিচার শুরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 

এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট আব্দুল মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 

এছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকা সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে সংস্থাটি।

২০১৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!