• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ডেঙ্গুতে হাসপাতালে আরও ৩০৭ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৭:৩২ পিএম
ডেঙ্গুতে হাসপাতালে আরও ৩০৭ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ৩০৭ জন রোগী ভর্তি হয়েছেন। 

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ৯২ জন আর রাজধানীর বাইরে ভর্তি আছেন ১৯৯ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।

বছরের প্রথম দিন গত ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৮৩১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৮৩ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান মতে, গত ২৪ ঘণ্টায় দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জনসহ ২৬২ জন রোগী ভর্তি হন। এ সময়ে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ১১ হাজার ৮১৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন , আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ৪ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হন।

Link copied!