রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শাহ আলী এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”



































