রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে আটক করা ৪১ জনের কাছ থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৩৩ গ্রাম হেরোইন, ৪২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১১ ক্যান অবৈধ বিয়ার জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।


































