করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:৩২ পিএম
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জন অপরিবর্তিত আছে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯২৮।

রোববার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন। একই সময়ে ২ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫  শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!