পুরান ঢাকায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:৫১ পিএম
পুরান ঢাকায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, “বিকেল ৫টা দিকে নাজিরা বাজারের আলুবাজারে একটি পাঁচতলা ভবনের চারতলায় জুতার গোডাউনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেননি ওই কর্মকর্তা।

রাশেদ বিন খালেদ আরও বলেন, “আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!