আজ আসছে না ফাইজারের ১০ লাখ ডোজ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০২:২৭ পিএম
আজ আসছে না ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল আজ। তবে এই টিকা আসার তারিখ পরিবর্তন হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) আসতে পারে উপহারের টিকাগুলো। 

সোমবার (৩০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

মাইদুল ইসলাম জানান, ফাইজারের টিকা আসার তারিখ কিছুটা পরিবর্তন হয়েছে। টিকাগুলো আজ আসছে না। বুধবার (১ সেপ্টেম্বর) আসতে পারে। 

এর আগে ২৩ আগস্ট সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরে আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবে ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। পরে ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

Link copied!