হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৯:৫০ পিএম
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

রোববার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে বলেন, “খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে।”

মাওলানা মীর ইদ্রিস বলেন, ‘বৈঠকে কারাবন্দী নেতা-কর্মীদের মুক্ত করা এবং কওমি মাদ্রাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।’

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদ্রাসায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

Link copied!