• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

করোনায় আরও ১১৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৬:০৫ পিএম
করোনায় আরও ১১৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১১৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫২৫ জনের।

শুক্রবার (২৭ আগস্ট) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৮৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৭৮টি। এর মধ্যে করোনা শনাক্ত হয় তিন হাজার ৫২৫ জনের।

পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ করোনা আক্রান্ত। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ চার হাজার ৩৭০ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!