খাবারের স্বাদ ও সুগন্ধি বাড়াতে ব্যবহার হয় ঘি। খাঁটি ঘি-এর সুগন্ধি খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা ও দেহের ইমিউনিটি বাড়ায় ঘি। তবে ভেজাল ঘি খেলে উপকার নয়, বরং অপকারই বেশি হবে। বাজারের কোন ঘি খাঁটি আর কোনটা বিশুদ্ধ নয়, তা বোঝা দায়। কারণ সব প্রতিষ্ঠানই নিজের গুণগত মানের ষোলআনা ভরসা দেয়। বাজারে পাওয়া ঘি-এর উপর ভরসা না করে, বরং নিজেই ঘরে তৈরি করে নিলে খাঁটি, বিশুদ্ধ ঘি পাওয়া যাবে। সহজ পদ্ধতিতে বাড়িতে ঘি বানিয়ে নিন। তা শরীরের জন্যও স্বাস্থ্যকর হবে।
গাওয়া বিশুদ্ধ ঘি প্রায় দুর্লভ। অনেকে তাই বাজার থেকে প্যাকেটজাত, স্বল্প মেয়াদের ঘি-ই কিনছেন। তা না করে, খাঁটি গাওয়া ঘি বাড়িতেই বানিয়ে সহজ কিছু পদ্ধতিতে_
- প্রায় ২ লিটার দুধ গরম করে নিন। ফুটে উঠলে উপর থেকে ক্রিম আলাদা পাত্রে সরিয়ে নিন। টানা ৫দিন এইভাবে ক্রিম সংগ্রহ করুন। কাঁচের পাত্র ব্যবহার করবেন। ফাঙ্গাস এড়াতে পাত্রটি ফ্রিজে রাখুন।
- ক্রিমের পাত্রটি ভরে গেলে ঘরের তাপমাত্রায় আনতে হবে। এরপর দু চামচ দই এতে মিশিয়ে দিন। দই দিয়ে পাত্রটি সারা রাত রেখে দিতে হবে।
- এরপর মিশ্রণটি ব্লেন্ডারে ঢালুন। এতে ঠাণ্ডা পানি মিশিয়ে নিন। ক্রিম থেকে ফ্যাটের পরিমাণ সরাতে ঠাণ্ডা পানির ব্যবহার করা হয়। এক্ষেত্রে বরফের কিউবও ব্যবহার করতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নিন।
- এরপর বাটারমিল্ক থেকে ব্লেন্ডারে পড়ে থাকা বাটার আলাদা করে নিতে হবে। মাথায় রাখা দরকার দুধ পুরোপুরি পরিস্কার করে নিতে হবে।
- এবার মৃদু আঁচে বাটার গরম করুন। ১৫ মিনিট প্য়ানে টানা নাড়াচাড়া করতে হবে বাটার। তবেই তা গলে ঘি তৈরি হয়ে যাবে। আঁচ থেকে নামিয়ে ১ থেকে ২ মিনিট ঠাণ্ডা করে নিন। এরপর ভালো পাত্রে তা ছেঁকে নিন। তৈরি হয়ে যাবে রেডি হোম-মেড ঘি।







































