বাড়িতে এখনই অতিথি আসছে কিংবা আপনি সারাদিনের জন্য় বাইরে চলে যাচ্ছেন। একদম সময় নেই, দ্রুত ঘরের কাজগুলো সারতে হবে। কিন্তু পুরো ঘর তো অগোছালো। কী করবেন? অল্প সময়ে ঘর গুছিয়ে বের হতে হবে কিংবা বাড়িতে অতিথি আগমনের আগেই রান্নার পাশাপাশি ঘর গুছিয়ে নিতে হবে। এই অবস্থায় ১০ মিনিটে ঘর গোছানোর কিছু টিপস জেনে রাখুন_
- ঘরের কোনো কোণে বা আলমারিতে একটি অংশ খালি রাখবেন। ছড়িয়ে রাখা বাচ্চাদের খেলনা, বই সব একে বারে তুলে নিয়ে সেখানেই ঢুকিয়ে রাখুন।
- ঝটপট বসার ঘরটা আগে গোছান। সোফার উপরে কুশনগুলো সাজিয়ে ফেলুন। ফুলদানি বা টেবিল কাভার জায়গা মতো সাজিয়ে নিন।
- বেডরুমের বিছানায় চট করে একটি চাদর বিছিয়ে দিন। পুরোনো চাদর না তুলে এর উপরই নতুন চাদর বিছিয়ে নিন। বালিশের কভারগুলো বদলে দিন।
- ভেজা কাপড় ভালোভাবে নিংড়ে নিন। তা দিয়ে ঘরের সামনে থাকা বড় ফার্নিচারগুলো মুছে নিন।
- রান্নাঘরের প্লেট বাটি ছড়িয়ে রয়েছে। সব একটি বড় ঝুঁড়িতে তুলে রাখুন। ঝুড়িটি রান্না ঘরের এক কোণায় রাখুন।
- জামা-কাপড় ছড়িয়ে থাকলে তা আলমারিতে তুলে রাখতে পারেন। না হয় ওয়াশিং মেশিনের মধ্যে ভরে রাখুন।
- ঘরের আলো সীমিত করে দিন। উজ্জ্বল আলোতে ঘরের অগোছালো অংশ বেশি চোখে পড়বে। সাদা বড় আলো না জ্বালিয়ে কয়েকটি ল্যাম্পশেডে হলুদ আলো রাখুন। অতিথি এলে এগুলো জ্বালিয়ে দিন।
- ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে দিন। ভালো রুম ফ্রেশনার ব্যবহার করুন। মোমবাতিও জ্বালিয়ে নিতে পারেন। ঘরের পরিবেশ নমনীয় মনে হবে। কম গোছানো ঘরও সাবলীল মনে হবে। সবাই উপভোগ করবে।
- বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের বলুন ঘর গুছিয়ে নেওয়ার কাজে আপনাকে সহায়তা করতে। দ্রুত গোছানো হয়ে যাবে।







































