ঈদের সন্ধ্যায় নাস্তার সঙ্গে থাকুক গরুর তিল্লিভাজা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৩:২৭ পিএম
ঈদের সন্ধ্যায় নাস্তার সঙ্গে থাকুক গরুর তিল্লিভাজা

মাংস ছাড়াও গরুর অনেক কিছু খাওয়া যায়। জিব, মাথা, ভুড়ি, পায়া, তিল্লি নানাভাবে রান্না করা যায় এসব উপকরণ। চলুন জেনে নিই গরুর তিল্লিভাজার রেসিপি-


যা যা লাগবে
 

  • গরুর তিল্লি আধা কেজি
  • পেঁয়াজকুচি আধা কাপ
  • রসুনকুচি ১ চা চামচ
  • আদাকুচি আধা চা চামচ
  • আদাবাটা আধা চা চামচ
  • রসুনবাটা আধা চা চামচ
  • হলুদগুঁড়া ১ চা চামচ
  • মরিচগুঁড়া ১ চা চামচ
  • ধনেগুঁড়া আধা চা চামচ
  • জিরাগুঁড়া ১ চা চামচ
  • গরম মসলার গুঁড়া ১/৩ চা চামচ
  • কাঁচা মরিচকুচি ১ চা চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ৩ টেবিল চামচ


যেভাবে বানাবেন

গরুর তিল্লি পর্দা ফেলে পরিষ্কার করে নিতে হবে। তারপর হলুদ ও লবণ দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে স্ট্রিপ আকারে কেটে নিতে হবে। তারপর আদাবাটা, রসুনবাটা, হলুদের গুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর এক কাপ পানি আর প্রয়োজনমতো লবণ দিয়ে মসলাসহ সেদ্ধ করে পানি শুকিয়ে ফেলতে হবে। একটি পাত্রে তেল গরম করে তাতে রসুন-আদাকুচি দিয়ে একটু ভাজুন। তারপর পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি দিয়ে হালকা ভাজুন। এতে সেদ্ধ তিল্লি দিয়ে ভাজা ভাজা করে ওপরে গরম মসলার গুঁড়া আর লেবুর রস ছড়িয়ে দিন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ খেতে এই তিল্লিভাজা।

Link copied!