কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম
ম্যানেজিং ডিরেক্টর।
পদ সংখ্যা
১।
আবেদন যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি ।
বেতন
১,৭৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, কভার লেটারসহ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে কোম্পানি সেক্রেটারি (সিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
আবেদন ফি
আবেদন ফি বাবদ সিপিজিসিবিএলের অনুকূলে ১,০০০ টাকা এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়
৪ জুলাই ২০২৩।








































