সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ আগস্ট পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
পদের নাম
এক্সিকিউটিভ ডিরেক্টর।
পদের সংখ্যা
১টি।
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি পাস করতে হবে। তবে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ২০ বছর।
দক্ষতা
প্রার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
মাসিক বেতন
১৪৯০০০ টাকা। এছাড়াও হাউজ রেন্ট অ্যালায়েন্স, মেডিকেল বেনিফিট, বোনাস, গ্র্যাচুয়েটি অ্যান্ড ফ্রিন্জ বেনিফিট প্রদান করা হবে। তবে ইনকাম ট্যাক্সের টাকা প্রার্থীকে প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে দি ম্যানেজিং ডাইরেক্টর, কোল পাওয়ার জেনারিশন কোম্পানি, বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস, ১১৭ কাজি নজরুল ইসলাম অভিনিউ, এস্কাটন গার্ডেন ঢাকা, ১২১৭ এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়
২১ আগস্ট, ২০২২





































