চেন্নাইতে বন্যায় স্কুল-কলেজ বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:০২ পিএম
চেন্নাইতে বন্যায় স্কুল-কলেজ বন্ধ

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবারের দিনভর বৃষ্টিতে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা ২ থেকে ৩ পানিতে ডুবে গেছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের।

চেন্নাই মূল শহরের বেশ কিছু সড়কে কয়েক ফুট পর্যন্ত পানি জমেছে। বহু ঘরবাড়িতেও পানি ঢুকেছে। দুর্গত এলাকা থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের চারটি দল উদ্ধারকাজ চালাচ্ছে। সতর্কতার অংশ হিসেবে জলাবদ্ধ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

এছাড়াও ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের আশেপাশের নদনদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে শহরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বিপর্যস্ত এলাকাগুলোতে ইতিমধ্যেই ত্রাণ কর্মসূচী পরিচালনা করছে প্রশাসন। রবিবার মুখ্যমন্ত্রী স্ট্যালিন দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ কর্মসূচীতে অংশ নেন।
 

Link copied!