ইরাকের অগ্নিকান্ডে ৯২ করোনা রোগীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:২৮ পিএম
ইরাকের অগ্নিকান্ডে ৯২ করোনা রোগীর মৃত্যু

ইরাকে সোমবারের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত ছাড়িয়েছে এক শতাধিক।

বিবিসি জানায়, নাসিরিয়া শহরের আল–হুসেইন হাসপাতালের কোভিড ওয়ার্ডে এখনো লোকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ফলেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে অনেক মৃত রোগীদের দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফরেনসিক বিভাগের জানায়, ৯২ জনের মধ্যে ৩৯ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে।

Link copied!