পর্ন সাইটে গণিত ক্লাসের ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৯:৪৬ পিএম
পর্ন সাইটে গণিত ক্লাসের ভিডিও ভাইরাল

শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে কতকিছুই না করেন শিক্ষকরা। তবে শত চেষ্টার পরেও গণিতের প্রতি ছাত্রছাত্রীদের অনীহা বোধহয় একটু বেশিই থাকে। আর তাই তাইওয়ানের এক শিক্ষক ঘটিয়েছেন শিক্ষক নজিরবিহীন এক কাণ্ড।

অনলাইন ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড না দিয়ে পাঠিয়েছেন পর্ন সাইটে। আর তাতেই ভাইরাল হয়েছেন সেই শিক্ষক। অনলাইনে অংকের সেই ভিডিও ব্যাপক হারে দেখার কারণে শিক্ষকের আয় হয়েছে বিপুল অংকের টাকা।

মহামারির কারণে অনেক শিক্ষকই অনলাইন ক্লাস নিচ্ছেন, আর টিউটোরিয়াল ভিডিও দিচ্ছেন ইউটিউব আর ফেসবুকে। তবে পর্ন ভিডিওর জনপ্রিয় ওয়েবসাইট পর্নহাবে ২০০টি অঙ্ক ক্লাসের ভিডিও আপলোড করেছেন ৩৪ বছর তাইওয়ানের এই স্কুলশিক্ষক। 

সব ভিডিওতেই ভালো ভিউ হচ্ছে বলে জানান তিনি। মূলত পর্নহাবের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন তিনি। তবে পর্ন সাইটে গণিতপ্রেমীদের এমন আনাগোনা দেখে অবাক হয়েছেন অনেকেই।

Link copied!