ভারতে বিপুল অস্ত্রসহ ‘পাকিস্তানি জঙ্গি’ আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০১:১৫ পিএম
ভারতে বিপুল অস্ত্রসহ ‘পাকিস্তানি জঙ্গি’ আটক

বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) মহম্মদ আসরাফ ওরফে আলিকে আটক করা হয়।

ভারতের পাসপোর্টধারী এই ব্যক্তি ‘পাকিস্তানি জঙ্গি’ বলে দাবি করছে দেশটির গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস জানায়, দিল্লির লক্ষ্মীনগর এলাকায় আলি আহমেদ নুরি নামধারন করে ভারতীয় সেজে বসবাস করছিলেন ঐ ব্যক্তি। 

তার থেকে একটি একে-৪৭ ও কয়েকটি অ্যাসল্ট রাইফেলও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।

দিল্লি স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ সিং কুশওয়াহা জানান, অনেক দিন ধরেই এই সন্দেহভাজন জঙ্গির ওপর নজর রাখা হচ্ছিল। কিছুদিন আগেই তারা খবর পূর্ব দিল্লিতে ভারতীয় সেজে এক পাকিস্তানি বসবাস করছে বলে খবর পান। সেই তথ্যের ওপর ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের অস্ত্রের জোগানদাতা ও তার সঙ্গে সম্পৃক্তদের ধরতে জেরা করা হচ্ছে। পুলিশ জানায়, জাল নথি দেখিয়ে ভারতীয় পরিচয়পত্র পেয়েছিলেন মহম্মদ আসরাফ। তবে তার কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল কিনা তা জানা যায় নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!