• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

কঙ্গোতে নৌকাডুবিতে শতাধিক মৃত্যুর আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৪:৪৬ পিএম
কঙ্গোতে নৌকাডুবিতে শতাধিক মৃত্যুর আশঙ্কা

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবিতে শতাধিক যাত্রী মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার কঙ্গোর কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

মঙ্গলবার (৫ অক্টোবর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গালা থেকে রওনার পর কঙ্গো নদীতে ডুবে যায় নৌকাটি। ডুবে যাওয়া নৌকা থেকে শুক্রবার গভীর রাতে ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রদেশর গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো এএফপিকে জানান, এ পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ৬০ জন নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। 

মূলত নয়টি কাঠের নৌকা একত্রে জোড়া দিয়ে এই নৌযানটি তৈরি করা হয়েছিল। তবে বিরূপ অবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপে উল্টে যায় এটি।

শুক্রবার রাতে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করেনি কর্তৃপক্ষ। নৌকার ধারণক্ষমতার ভিত্তিতেই এই সংখ্যা অনুমান করা হয়েছে।

হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!