বিশ্বে মৃত্যু ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:৫৮ পিএম
বিশ্বে মৃত্যু ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৪ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে।

ওয়াল্ডমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮১৬ জন। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪৮ হাজার ৫৬৯ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৮৮ জন। এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৩৭৯।

বিশ্বে মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৮০ জন।

মৃত্যু ও সংক্রমণের তালিকায় রয়েছে রাশিয়া,মেক্সিকো, ব্রাজিলও। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২৪ জনের এবং শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫৫০ জন। দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৪৯ জনের।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫১ জনের এবং নতুন সংক্রমিত ১৫ হাজার ৪৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনের।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ২৩ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে।

Link copied!