• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

যুক্তরাষ্ট্রে এক বছরে ২১ হাজার ৫০০ খুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০২:০৮ পিএম
যুক্তরাষ্ট্রে এক বছরে ২১ হাজার ৫০০ খুন

অস্ত্র আইনের সংস্কারের দাবি নিয়ে দেশজুড়ে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রে বার্ষিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান প্রকাশ করল গোয়েন্দা সংস্থা এফবিআই। ২০২০ সালের দেশটিতে অস্ত্রের বিক্রি ও খুন দুটোই বেড়েছে।

এফবিআইয়ের প্রতিবেদন বলছে ২০২০ সালে দেশটিতে ২১ হাজার ৫০০ মানুষ খুন হয়েছে। যা ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এসব হত্যাকাণ্ডের মধ্যে ৭৭ শতাংশ মানুষ খুন হয়েছেন বন্দুক হামলায়। এদিকে সহিংস অপরাধও ২০১৯ সালের চেয়ে পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, দেশটির দক্ষিণাংশে অপরাধ প্রবণতা বেড়েছে সবচেয়ে বেশি। আর অস্ত্র বিক্রির হার সবচেয়ে বেশি ছিল টেক্সাসে।

নির্বাচনের প্রচারে অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ আর অস্ত্র আইন সংস্কার নিয়ে নানান প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ক্ষমতায় আসার পরে এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে মানুষের মধ্যে হতাশা বেড়ে যাওয়ায় সহিংসতার পরিমাণ বেড়েছে। তাই অস্ত্র বিক্রির পরিমাণ বাড়ায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। 

যদিও এই পরিস্থিতি কীভাবে পরিবর্তন করা সম্ভব, তা নিয়ে কোনো স্পষ্ট সমাধান দেননি বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!