• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:০৭ পিএম
আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেলুনগুলোতে দাড়ি কামানো বা ছেঁটে ফেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। দাড়ি কাটা ইসলামি আইনের লঙ্ঘন বলে দাবি করছে দলটি।

এমনকি কেউ কেউ আইন লঙ্ঘন করলে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তালেবানের আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী কাবুলের নরসুন্দররাও অনুরূপ নির্দেশনা পেয়েছেন বলে জানা গেছে।

ক্ষমতা দখলের পর সহিষ্ণু সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও নতুন এই নির্দেশনা তালেবানের কঠোর শাসনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এর আগের দফায় ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত একইভাবে ধর্মীয় শাসন কায়েম করে দলটি।

দক্ষিণ হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে তালেবান জানায়, সেলুনে চুল-দাড়ি কাটার জন্য নরসুন্দরদের অবশ্যই শরিয়া আইন মেনে চলতে হবে।

১৫ আগস্ট ক্ষমতায় আসার পর থেকেই তালেবানের বিরুদ্ধে নারীদের চাকরিতে যোগদানে বাধা দেওয়া, মতপ্রকাশে বাধা দেওয়াসহ নানা অভিযোগ আসছে। এরই মধ্যে শনিবার চার অপহরণকারীকে গুলি করে হত্যা করে তাদের মৃতদেহ হেরাত প্রদেশের রাস্তায় ঝুলিয়ে রাখা হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!