• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

নয়াদিল্লির আদালতে গোলাগুলি, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:৩৮ পিএম
নয়াদিল্লির আদালতে গোলাগুলি, নিহত ৩

ভারতের নয়াদিল্লির একটি আদালতে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন দুর্বৃত্ত রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন দুষ্কৃতকারী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

পুলিশ বলেছে, কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দিল্লি পুলিশের বিশেষ বিভাগ গত মার্চে তাকে গ্রেপ্তার করে। আজ আদালতে হাজির করা হলে প্রতিপক্ষ ‘টিল্লু’ দলের লোকজন তার ওপর হামলা চালায়।

রোহিণী শহরের ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, “আইনজীবীর পোশাক পরে হামলাকারীরা প্রথমে গোগীর ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এসময় তিনজন নিহত হন।” 

প্রতিদ্বন্দ্বী দলের দুই সদস্য আদালতের ভেতরে গোগীকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানান দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!