দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার গ্রহনযগ্যতার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। স্বীকৃতি নিয়ে ভারতের সঙ্গে কয়েক দফা বাগযুদ্ধের পর বুধবার এটিকে সবুজ সংকেত দেয় ব্রিটিশ সরকার।
এর ফলে কোভিশিল্ডের টিকা নেওয়া ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশের পর আর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। ব্রিটিশ যোগাযোগ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়, অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সজেভ্রিয়া ও মডার্নাসহ চারটি টিকা করোনা প্রতিরোধে কার্যকর হিসেবে তালিকাভুক্ত করা হরেছে।
সম্প্রতি যুক্তরাজ্য কোভিশিল্ডের টিকা প্রাপ্তদের ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয় যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোভিশিল্ড টিকাকে যুক্তরাজ্যের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক।
এছাড়াও যুক্তরাজ্য কোভিশিল্ডকে অনুমোদন না দিলে পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেয় ভারত। পরে টিকা জটিলতার বিষয়টির মীমাংসা করা হবে বলে আশ্বাস দেয় যুক্তরাজ্য।


































