টাইম মাগাজিনের প্রভাবশালীর তালিকায় আফগান নেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:২৫ পিএম
টাইম মাগাজিনের প্রভাবশালীর তালিকায় আফগান নেতা

২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মানুষের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। এতে রাজনৈতিক নেতাদের তালিকায় স্থান পেয়েছেন তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার।

বর্তমানে সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তালেবানের এই জ্যেষ্ঠ নেতা। টাইম ম্যাগাজিন জানায়, তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদার ১৯৯৪ সাল থেকে একজন সামরিক নেতা ও একজন ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে সবার শ্রদ্ধার পাত্র।

আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পেছনে বারাদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাবেক সরকারের কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা, কাবুলে তালেবানকে রক্তপাত ও সংঘর্ষ থেকে সরিয়ে রাখা, প্রতিবেশী দেশ বিশেষ করে চীন ও পাকিস্তানের সাঙ্গে তালেবানের সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন দেশ সফরসহ দলের সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখেন তিনি।

অন্তর্বর্তীকালীন তালেবান সরকারে উপপ্রধানমন্ত্রী পদে তরুণ তালেবান নেতাকর্মী ও পরবর্তী প্রজন্মের কাছে তার জনপ্রয়তা আরও বেড়েছে। যদিও টাইম ম্যাগাজিন মনে করে, পশ্চিমা জোটকে আফগানিস্তান থেকে উৎখাত করতে পারলেও আফগানিস্তানের পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এখনও তার জন্যে বড় চ্যালেঞ্জ।

Link copied!