‘বাখমুতে ইউক্রেনের অগ্রগতির খবর সত্য নয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ১০:০৪ এএম
‘বাখমুতে ইউক্রেনের অগ্রগতির খবর সত্য নয়’

ইউক্রেনের সেনাবাহিনী বাখমুতে কিয়েভ যোদ্ধাদের অগ্রগতির খবর অস্বীকার করেছে রাশিয়া। শহরটির চারপাশে রুশ বাহিনীর কয়েকটি ফ্রন্ট লাইন ভেঙে পড়েছে, এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 
টেলিগ্রামে গভীর রাতের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখমুতের বিভিন্ন জায়গা থেকে আসা ইউক্রেনের অগ্রগতির খবরটি সত্য নয়।

গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র দাবি করেছে, বাখমুতে পিছু হটছে রাশিয়ার সেনাবাহিনী। এমনকি রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন প্রতিনিয়ত রাশিয়ান সৈন্যদের বাখমুত ছেড়ে পালিয়ে যাওয়ার দাবি করেছেন।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বাখমুতে একটি অগ্রসরের পরিস্থিতি বর্ণনা করেন। তিনি দাবি করেন, কিয়েভ রুশ যোদ্ধাদের উপর চাপ তৈরি করছে এবং তাদের লাইনের দুর্বল জায়গাগুলো অনুসন্ধান করছে।

ইউক্রেনীয় এক সামরিক কর্মকর্তা দাবি, কয়েক মাস অপেক্ষার পর তারা বাখমুতে শত্রুপক্ষের অবস্থানে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা সামনে এগোতে পারি এবং সফলও হতে পারি। কিন্তু আমরা অনেক মানুষকে হারাবো। আমার মনে হয় এটি অগ্রহণযোগ্য। ফলে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু সময় প্রয়োজন।

এর আগে রাশিয়ার সামরিক ব্লগাররা ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতি বা সৈন্যদের বিভিন্ন এলাকায় চলাচলের কথা জানিয়েছেন। রুশ বাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরিস্থিতি ঘুরে দেখে জানিয়েছেন দুই রুশ সামরিক ব্লগার। যেখানে ৯ মাস ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনী তীব্র লড়াইয়ে লিপ্ত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিমান ও কামানের সহায়তায় অ্যাসল্ট ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশে অগ্রগতি করছে। তারা ইউক্রেনীয় সেনাদের মলোইলিনোভকার দিকে তাড়াতে লড়ছে। শত্রুরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি রুশ মন্ত্রণালয়ের।

Link copied!