• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

ইকুয়েডরের নাগরিকত্ব হারালেন জুলিয়ান অ্যাসাঞ্জ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:৫১ পিএম
ইকুয়েডরের নাগরিকত্ব হারালেন জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যে আটক উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত অ্যাক্টিভিস্ট জুলিয়ান অ্যাসাঞ্জের ইকুয়েডরের নাগরিকত্ব বাতিল করেছে দেশটির সরকার।

অপরিশোধ্য ফি ও কাগজপত্রে জটিলতার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাগরিকত্ব বাতিল করার পর এক চিঠিতে তাকে এ তথ্য জানায় ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে আটক আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ইকুয়েডর কর্তৃপক্ষের দাবি, অ্যাসাঞ্জের কাগজপত্রে একাধিক অসঙ্গতি ছাড়াও স্বাক্ষরেও ত্রুটি রয়েছে। 

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাসাঞ্জকে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করছেন তার আইনজীবী কার্লোস পোভেদা।

যথাযথ প্রক্রিয়া ছাড়াই অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলেও অভিযোগ তার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!