আবার ট্রাম্পের হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:২৯ পিএম
আবার ট্রাম্পের হুমকি

\নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দিলে ইরানকে ‘নরকের’ স্বাদ নিতে হবে বলে আবার হুমকি দিয়েছেন তিনি।
পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রণালিটি উন্মুক্ত করা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। গত ২৮ ফেব্রুয়ারির ইরানে হামলা শুরুর পর থেকে কার্যত বন্ধ হয়ে আছে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। ট্রাম্প এর আগে ইরানকে এই প্রণালি খুলে দেওয়ার জন্য সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এই কড়া বার্তা দিলেন তিনি।
গতকালও ট্রাম্প তাঁর ৬ এপ্রিলের আলটিমেটামের কথা উল্লেখ করে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।’
সূত্র: বিবিসি ও আল–জাজিরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!