ফারিয়ার ‘হাবিবি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১২:৫৯ পিএম
ফারিয়ার ‘হাবিবি’

শোবিজে নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল রেডিও জকির মাধ্যমে। উপস্থাপনাও করেছেন বিভিন্ন সময়ে। তারপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নাম লেখান চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

May be an image of 1 person, standing, sitting and outdoors

শুধ অভিনয় নয়, গানও গাইতে পারেন ফারিয়া। ২০১৮ সালে প্রকাশিত হয় তার ‘পটাকা’ শিরোনামের প্রথম গান। তখন গানটি বেশ আলোচনার জন্ম দেয়। সেই গানের সফলতায় ২০২০ সালে আসে তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। এটিও জনপ্রিয়তা পায়। এবার তৃতীয় গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। ‘হাবিবি’ শিরোনামের গানটির তিনি ফেইসবুকে প্রকাশ করেছেন।

May be an image of 1 person and standing

শনিবার (২৩ অক্টোবর) রাতে একটি ছোট্ট টিজার শেয়ার করেন তিনি। যেখানে অ্যারাবিক ধাঁচের মিউজিকের সঙ্গে ‘হাবিবি’ নামটি ভেসে উঠেছে। ভিডিওটির ক্যাপশনে নুসরাত ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, “কী হতে পারে বলুন তো?” হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘হাবিবি’ নামটি।

May be a close-up of 1 person and jewellery

ফারিয়ার রহস্য অনেকটাই খোলাসা হয় ভিডিওর কোণে থাকা একটি লোগো দেখে। সেটা হলো এসভিএফ মিউজিক। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মিউজিক বিভাগের লোগো এটি। অর্থাৎ তাদের ব্যানারেই আসছে ফারিয়ার নতুন গান। আগের দুটি গানও এসভিএফের মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। 

টিজার দেখুন:

Link copied!