বাঙালি চরিত্রে অভিনয় করতে চান ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:৫১ পিএম
বাঙালি চরিত্রে অভিনয় করতে চান ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা

ব্যক্তিগতভাবে কোনো অভিনেত্রী একজন মানুষের কাছে ‘ক্রাশ’ হতে পারেন। তাই বলে পুরো দেশের মানুষের কাছে ‘ক্রাশ’ হওয়াটা অবিশ্বাস্য বটে। কিন্তু অবিশ্বাস্য নয়, কন্নড় অভিনেত্রী রাশমিকা মান্দানা ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। চলতি বছরের এপ্রিলে এই দক্ষিণি অভিনেত্রীকে এই উপাধিতে ভূষিত করেছে গুগল।

এরপর থেকে রাশমিকা তারকাখ্যাতি দিন দিন বেড়ে চলেছে। তামিল-তেলেগু কাঁপিয়ে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও। শোনা যাচ্ছে, বাংলা ছবিতেও নাকি অভিনয় করবেন তিনি।

May be an image of 1 person and smiling

ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেল শাড়ি পরা অবস্থায়। তার গলায় হার, মাথায় টিকলি আর চোখে-মুখে বাঙালিয়ানার ছাপ। ঠিক যেন বাঙালি কোনো বধূ। এই ছবির ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “এখন আমি সত্যি একটি বাঙালি চরিত্রে অভিনয় করতে চাই।”

ব্যাস, এরপর থেকেই চারদিকে হইচই পড়ে গেছে—রাশমিকা বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যদিও তিনি এ ধরনের কোনো ইঙ্গিত দেননি। তবে ধারণা করা হচ্ছে, বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব তিনি পেয়েছেন। হয়ত শিগগিরই নামও লিখিয়ে ফেলবেন।

May be an image of 1 person and text

এদিকে রাশমিকা বলিউডে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি সিনেমা করছেন। মুক্তির প্রতীক্ষায় রয়েছে বহুল আলোচিত ‘পুষ্পা’ সিনেমাটি। এতে তিনি অভিনয় করেছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে।

Link copied!